শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজীপুরে ধর্ষণের শিকার কিশোরী ৩ দিনের শিশু সন্তান নিয়ে থানায় হাজির

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১০৪ বার

গাজীপুর মহানগরের পূবাইলে জোরপূর্বক ধর্ষণের শিকার কিশোরী এখন এক ছেলের কুমারী মাতা। ষাটউর্ধ বয়সের ধর্ষনকারী মনির হোসেন ঠিকাদার এখন বাড়ি ছেড়ে উধাও হয়ে গেছে। ধর্ষণকারীর স্ত্রীসহ নাসরিন ও সুমি নামে দুই মেয়ে, কুমারী মাতার পরিবারকে বার বার ভয়ভীতি প্রদর্শন ও এলাকা ছাড়ার হুমকি দিয়ে যাচ্ছে অনবরত। উপায়ান্তর না দেখে ধর্ষণের শিকার কিশোরী ৩ দিনের শিশু সন্তান নিয়ে পূবাইল থানায় হাজির হয়েছে বিচারের আশায়।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মানষিক ভারসাম্যহীন হয়ে উপায়ন্তর না দেখে অষ্টম শ্রেণির মাদরাসা পড়ুয়া কিশোরী কুমারী মাতা ৩ দিনের ছেলে সন্তানকে কোলে নিয়ে পূবাইল থানায় হাজির হয়েছেন স্ব-পরিবারে। এ ঘটনায় কুমারী মাতার বাবা বাদশা মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অন্যদিকে মামলা তুলে নিতে স্থানীয় ও প্রভাবশালী ধর্ষণকারী মনিরের আত্মীয় স্বজনরা অসহায় দিনমজুর ভিকটিমের বাবা বাদশা মিয়াকে নানাভাবে হুম-দমকি দিয়ে যাচ্ছে। মুখোশ ধারী নামীদামী লোকের বিরুদ্ধে এমন কলংকজনক ঘটনা জানাজানির পর থেকে এলাকায় নিন্দার ঝড় বইছে। এলাকার সাধারণ জনগণ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করছেন। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের করমতলা এলাকার বিল্লাল মোল্লার ভাড়া বাড়িতে।ধর্ষকারী মনির একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।ভিকটিমের বাবা বাদশা ওরফে ফকির মিয়া (৬২) জামালপুর জেলার মেলান্দহ থানার সাল নয়ানগর গ্রামের বাসিন্দা।দীর্ঘ ১১ বছর ধরে পূবাইলের করমতলা এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ঠিকাদার মনিরের বড় মেয়ে নাসরিন ভিকিটমদের পাশের রুমে ভাড়া থাকার সুবাদে মেয়েকে দেখার অজুহাতে প্রায়ই ওই বাসায় আসা যাওয়া করতো মনির।মনিররের ওই মেয়ের জামাই প্রবাসে থাকায় রাতে মেয়ের বাসায় থাকার সুবাধে এ ঘটনায় লম্পট মনির। আরো জানা যায়, মনির গত ঈদে তার নিজের মেয়ে নাসরিনের সহযোগিতায় কিশোরীকে ডেকে এনে নিজের মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে এ ঘটনা ঘটায়। এছাড়া প্রায়ই মুখে কাপড় চেপে জোরপূর্বক ধর্ষণ করতো মনির। ঈদের পরের দিনও একই ভাবে ধর্ষণ করে।কাউকে বললে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। কিশোরী দীর্ঘ দিন যাবত কাউকে কিছু না বলে স্থানীয় একটি ফ্যাক্টরিতে চাকুরি নেয়। যেখানে প্রতিদিনই রাতে ডিউটি করতে হয়।আর দিনে স্থানীয় একটি মাদরাসায় অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত থাকে ফলে ৭-৮ মাস গোপনীয় থাকে বিষয়টি। গত সপ্তাহে সবেবরাত রাতে মা-বাবাকে ঘটনা খুলে বললে বিষয়টি জানাজানি হয়।গত রোববার সকালে কুমারী কিশোরী নির্ধারিত সময়ের আগেই একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয়। বাচ্চা মেয়েটির কোলে বাচ্চা সন্তানটি দেখে অনেকেই হতবাক,বাকরুদ্ধ ও হতবম্ব হয়ে যায়।
এব্যাপারে পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, মামলা হয়েছে ও আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories