রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বঙ্গবন্ধুর জন্মদিনে মেট্রোরেলে শিশুদের আনন্দ-উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৭৫ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস উপলক্ষে মেট্রোরেলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আনন্দভ্রমণের আয়োজন করা হয়। আজ শুক্রবার (১৭ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে শিশুদের মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন ভ্রমণ করানো হয়। আবার সেখান থেকে আগারগাঁওয়ে ফিরে আসে তারা।

এদিন সকাল সাড়ে ৯টায় দুটি ছাদখোলা বাসে তেজগাঁও ও মিরপুরের দুটি এতিমখানা থেকে ৭০জন শিশুকে নিয়ে আসা হয় আগারগাঁও স্টেশনে। এরপর ১০টায় এই স্টেশন থেকে শিশুদের নিয়ে উত্তরার দিয়াবাড়ি স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় বৈদ্যুতিক ট্রেন। মেট্রোরেলের ভেতরে জানালার ধারে বসা স্মৃতি আর তার বন্ধুদের পরনে ছিল লাল পোশাকের ওপরে বঙ্গবন্ধুর ছবিওয়ালা সাদা টি শার্ট, মাথায় ক্যাপ।গণমাধ্যমকে স্মৃতি জানাল, প্রথমবার মেট্রোরেলে চড়ার জন্য ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল সে। ‘আমার অনেক ভালো লাগছে। এতদিন টিভিতে মেট্রোরেল দেখছি। প্রথম সামনে দেখলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এই মেট্রোরেল করে দেওয়ার জন্য।’সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ আয়োজন নিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিলীমা আক্তার বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের আজকের এই আনন্দ আয়োজন। এই শিশুদের জন্য বাংলাদেশের প্রথম আমাদের স্বপ্নের মেট্রোরেলের অভিজ্ঞতা নেওয়ার সুযোগটি করে দিতেই এ আয়োজন করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘প্রায় ৭০ জন শিশু আনন্দযাত্রায় শামিল হয়েছে। ঢাকার আরও কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করে শিশুরা আবার তাদের ঘরে ফিরে যাবে।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories