রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এশিয়া কাপ আরচারির ফাইনালে দিয়া-রুবেল জুটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫৫ বার

এশিয়া কাপ আরচারির ফাইনালে উঠেছে বাংলাদেশ। চায়নিজ তাইপে অনুষ্ঠিত টুর্নামেন্টের রিকার্ভ মিশ্র বিভাগে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও আব্দুল হাকিম রুবেল জুটি ফাইনালে উঠেছে। স্বর্ণ পদকের জন্য দিয়া-রুবেল জুটি কাজাখস্তানের বিপক্ষে লড়াই করবে।আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে রিকার্ভ মিশ্র বিভাগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে মালয়েশিয়াকে হারায়। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে টানা তিন সেটেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

আরেক সেমিফাইনালে ফিলিপাইনকে হারিয়ে কাজাখস্তান ফাইনালে উঠে। ব্রোঞ্জ লড়াইয়ে অস্ট্রেলিয়া ফিলিপাইনকে হারিয়েছে।সকালে কম্পাউন্ড মিশ্র বিভাগের খেলাও ছিল। এই ইভেন্টে বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি। শ্যামলী রায় ও আশিকুজ্জামানের জুটি বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়ার্টারে আজ ১৪৯-১৫২ পয়েন্টে হেরে যায় থাইল্যান্ডের বিপক্ষে।আজ বিকেলে রিকার্ভ ও কম্পাউন্ড নারী এবং পুরুষ ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে। আগামীকাল রিকার্ভ, কম্পাউন্ড নারী পুরুষ দলগত ইভেন্ট ও পরশু দিন সকল ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories