রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ফের বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ, হাসপাতালে মিরাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫৩ বার

সফলভাবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ দলের লক্ষ্য এখন আয়ারল্যান্ড সিরিজ। আইরিশদের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ।বৃহস্পতিবার (১৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট প্রথম দিনের অনুশীলনে চোট পেয়ে স্কোয়াড থেকেই ছিটকে যান জাকির হাসান। শুক্রবার (১৭ মার্চ) প্রথম ওয়ানডের আগেরদিন অনুশীলনে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

আজ সকাল ১০টা থেকে  সিলেটে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। গা গরম করতে অন্যান্য দিনের মতো আগে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। কিন্তু পেসার হাসান মাহমুদের একটি কিক আচমকা এসে লাগে মিরাজের বুকে। সঙ্গে সঙ্গেই বুকে হাত দিয়ে বসে পড়েন এই মিরাজ। ফিজিও এসে কিছুক্ষণ দেখভাল করেন, পরে এই অলরাউন্ডারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।এদিকে অনুশীলন করতে গিয়ে গতকাল আঙুলে চোট পান প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির হাসান। পরে জানা যায় এই চোট সারতে সময় লাগবে দুই সপ্তাহের বেশি। যে কারণে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার।তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। ২০১৫ সালে একবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেও অভিষেক হয়নি এই ডানহাতি ব্যাটারের। দিন কয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রনি।শুধু জাকির নয় ‍দুশ্চিন্তা রয়েছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। কদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। দলের সঙ্গে সিলেট পৌঁছেছেন তামিম। তবে ১৮ মার্চ প্রথম ওয়ানডের আগেই সুস্থ হয়ে উঠবেন তামিম, বলে জানিয়েছে বিসিসির একটি সূত্র।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories