সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আয়ারল্যান্ড সিরিজের আগে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫২ বার

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয়টি ম্যাচ খেলে বাংলাদেশ দল। যেখানে টাইগারদের জয় চারটিতে। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ইংলিশদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।গুরুত্বপূর্ণ ওই সিরিজ শেষ হতে না হতেই আয়ারল্যান্ডকে আতিথিয়তা দিচ্ছে টাইগাররা। শনিবার (১৮ মার্চ) শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশের মাঠের প্রস্তুতি। তবে এই সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল তামিমের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। সে লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রথমবারের মতো সিলেটে অনুশীলন করে টাইগাররা।  ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী অনুশীলনে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন জাকির। জানা গেছে, তার সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে।এছাড়া চোটের কারণে বিসিএল তৃতীয় রাউন্ডে খেলা হয়নি জাকিরের। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার (১৫ মার্চ) প্রস্তুতি ম্যাচে খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। জাকিরের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার রনি তালুকদার।শুধু জাকির নয় ‍দুশ্চিন্তা রয়েছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। কদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। দলের সঙ্গে সিলেট পৌঁছেছেন তামিম। তবে ১৮ মার্চ প্রথম ওয়ানডের আগেই সুস্থ হয়ে উঠবেন তামিম, বলে জানিয়েছে বিসিসির একটি সূত্র।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories