রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

রাজধানী আজ বেশি ফাঁকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৬৭ বার

সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ শুক্রবার। ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে থেমে থেমে হালকা থেকে ভারী বর্ষণ হচ্ছে। ফলে গতকালের চেয়ে আজ রাস্তায় মানুষ, রিকশা ও ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার থেকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমাতে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আরোপিত এ বিধিনিষেধ প্রতিপালনে কঠোর আইনশৃঙ্খলা বাহিনীও । রাজধানীসহ সারাদেশের মানুষকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে না দিতে মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপ্রয়োজনে মানুষকে ঘোরাফেরা করতে দেখলে দেওয়া হচ্ছে মামলা, করা হচ্ছে জরিমানা। এ ছাড়া ট্রাফিক পুলিশ অযাচিত ঘোরাফেরা মনে করলে গাড়িরও মামলা দিচ্ছে।সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হয়েছেন ৫৫০ জন। এ সময় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন ২১২ জনকে।গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে রাজধানীজুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়। সারা দিনে বিনা কারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে গ্রপ্তার হয়েছে ৫৫০ জন। এ ছাড়া বিধিনিষেধ অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও ২১২ জনকে জরিমানা করা হয়েছে। সারা দিনে আটক ৩৯০ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে, এখন আর কেউ আটক নেই। এ ছাড়া আট বিভাগে ২৮৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ। জরিমানা করেছে চার লাখ ৬৩ হাজার ৫০ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories