শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে পুলিশ এবং র‌্যাবের অভিযানে মাদকসহ ৬ কারবারি গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৬৫ বার

গাজীপুরের টঙ্গীর পৃথকস্থানে স্থানীয় পুলিশ এবং র‌্যাব অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ ৬জন মাদক কারবারিকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, আল আমিন ওরফে উজ্জল (৩৪), জুয়েল মিয়া (২৮), শাহিন (২৬), মনিরুল ইসলাম তুহিন (৩০), সায়মা আক্তার মীম (২০) ও মেহেদী হাসান রিয়াদ (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টঙ্গীর শৈলারগাতী ও দত্তপাড়া দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে আল আমিন ওরফে উজ্জল, জুয়েল, শাহিন ও মনিরুল ইসলাম তুহিনকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের বাসায় ও দেহ তল্লাশী চালিয়ে ১৭শ’ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা ও ২টি বিকাশ সিম উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে বুধবার স্থানীয় ইজতেমা ময়দান এলাকা থেকে সায়মা আক্তার মীম ও মেহেদী হাসান রিয়াদ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১ এর সদস্যরা। এ সময় তাদের তল্লাশি করে ১ হাজার ৯শ’ ৩৫ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার ৩শ’ ১০ টাকা জব্দ করা হয়। বুধবার রাতে তাদের পশ্চিম থানার পুলিশে সোর্পদ করে র‌্যাব। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ দক্ষিণ) মাহবুব উজ-জামান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories