শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে গৃহবধুকে ধর্ষণ মামলায় বড় ভাই শ্রীঘরে ছোট ভাই পলাতক

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৫৪ বার

গাজীপুরের টঙ্গী দত্তপাড়া বনমালা এলাকায় এক গৃহবধুকে (৩৪) ধর্ষণ মামলায় বড় ভাই ও এক সহযোগিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনা জানাজানির পর অভিযুক্ত ধর্ষক ছোট ভাই টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী স্বপন মৃধা (৩৩) ও অন্য সহযোগি শাকিল (৩৬) এবং রাজু (৩৫) গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রেফতার বড় ভাই গাজীপুর সিটির ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহর মৃধা (৪৫) ও তার সহযোগি আমিনুল (২৮)।
মামলা সূত্রে জানা যায়, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই এলাকায় বসবাস করেন ভুক্তভোগি। তার বাড়ি নির্মাণ কাজের মালামাল সরবরাহ করার সুবাদে কয়েক মাস পূর্বে অভিযুক্ত স্বপন মৃধার সাথে তার পরিচয় থেকে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি হতো। গত ১ মার্চ রাতে ভুক্তভোগির বর্তমান বাসায় গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে স্বপন মৃধা। ইতিপূর্বেও ঘুরতে যাওয়ার কথা বলে কক্্রবাজার নিয়ে ভুক্তভোগিকে একাধিকবার ধর্ষণ করে সে। বিষয়টি জানাজানি হয়ে পরলে ধামাচাপা দেয়ার জন্য গত ১২ মার্চ বিকেলে ধর্ষণে অভিযুক্তের বড় ভাই মহর মৃধা তার সহযোগি আমিনুল, রাজু, শাকিলসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে নিয়ে ভুক্তভোগির বাসায় যায়। এসময় তাকে গালিগালাজ করার এক পর্যায়ে মহর মৃধা ভুক্তভোগির ছেলে-মেয়ে ও ভাগনির সামনে তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে চলে যায়। উপাায়ন্ত না পেয়ে ধর্ষিতা নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। নির্যাতিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে এবং শ্লীলতাহানীর চেষ্টায় অভিযুক্ত ও তার এক সহযোগিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও অন্য সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories