রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অনলাইনে কেনা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৬ বার

সিলেটে ১৮ মার্চ এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। শুরু থেকেই এই সিরিজের টিকিট অনলাইনে কাটতে পারবেন দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।আজ বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণা অনুষ্ঠানে তানভীর আহমেদ টিটু বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইট থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।’ 

আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। এরপর চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি। সবশেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories