ফুটবলের পরবর্তী আসর হবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আর ২০৩০ সালে আয়োজিত হবে ফুটবলের শতবর্ষী আসর। তবে এখনো নির্ধারিত হয়নি কোথায় হবে ফুটবলের শতবর্ষী আসর। যদিও শতবর্ষী আসর আয়োজনে আগ্রহ জানিয়ে রেখেছে স্পেন-পর্তুগাল। এবার আগ্রহী দেশের সংখ্যা আরও বাড়ল। স্পেন-পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী মরক্কো।যদিও প্রাথমিকভাবে স্পেন ও পর্তুগালের সঙ্গে আয়োজনে আগ্রহ দেখিয়েছিল ইউক্রেন। কিন্তু রাশিয়ার সঙ্গে বিবদমান পরিস্থিতির কারণে এই দেশটিকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই এবার এগিয়ে এসেছে মরক্কো।
এবারই প্রথম না, এর আগেও বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছিল মরক্কো। এমনকি বেশ কয়েকবার স্বত্ব পেতে লড়াইও করেছে দেশটি। আর সবচেয়ে বেশি ২০১০ সালে, কিন্তু সেবার দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় মানে দেশটি।মঙ্গলবার (১৪ মার্চ) রুয়ান্ডার কিগালিতে মরক্কোর ক্রীড়া মন্ত্রী ছাকিব বেনমুসা বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া আগামী বৃহস্পতিবার সেখানেই ফিফার ৭৩তম কংগ্রেস অনুষ্ঠিত হবে।এদিকে ২০২৪ সালে নির্ধারিত হবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক। এক্ষেত্রে শতবর্ষী বিশ্বকাপের আয়োজক হতে স্পেন, পর্তুগাল ও মরক্কোকে লাতিন আমেরিকার চার দেশ চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনার সঙ্গে লড়াই করতে হতে পারে।
Leave a Reply