রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সুপ্রিম কোর্ট বারে ভোট চলাকালে সাংবাদিকদের ওপর হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৬৯ বার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের নিউজ কাভার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।বুধবার (১৫ মার্চ) সকালে ভোটের নিউজ কাভার করতে গেলে এটিএন নিউজের জাবেদ আখতার, ইন্ডিপেন্ডেন্ট টিভির জান্নাতুল ফেরদৌস তানভী, আজকের পত্রিকার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের ফজলুল হক মৃধা, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম পুলিশের মারধরের শিকার হন।

মারধরের শিকার সাংবাদিকরা বলেন, তারা সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের মারধর করেছে। আহত সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে পুলিশের কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।বুধবার সকাল থেকে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচন ঘিরে দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories