বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

পোশাক ও হ্যান্ডকাপসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭৬ বার

মেহেরপুরে সোহেল রানা হিমেল নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল, পুলিশের পোশাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।মেহেরপুর সদর থানার বারাদি পুলিশ ফাঁড়ির একটি টিম সোমবার (১৩ মার্চ) বিকেলে এই ভুয়া পুলিশকে আটক করে।

সোহেল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রেল জগন্নাথপুর গ্রামের সোনাউল্লার ছেলে।জানা যায়, সোহেল রানা গেল ১০ মার্চ বারাদি বাজারের সবুজ হোসেনের মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে যায়। এ সময় সে নিজেকে মেহেরপুর সদর থানার এসআই সুমন হিসেবে পরিচয় দেয়। এ সময় সেলিম রেজা নামে একজনের পালসার মোটরসাইকেল কিছু সময়ের জন্য চেয়ে নেন। দোকান মালিক সবুজ পুলিশ পোশাক পরিহিত থাকায় তাকে মোটরসাইকেলটি দেন। অনেক সময় পার হলেও তাকে না পাওয়া গেলে সবুজ থানায় যোগাযোগ করে। পরে তিনি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের একটি টিম সোহেল রানাকে ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার পৈলানপুর গ্রাম থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার একটি হোটেল থেকে র‌্যাংক ব্যাচসহ পুলিশ পোশাক, হ্যান্ডকাপ, পিস্তল কভার ইত্যাদি উদ্ধার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories