বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক সার্জেন্টের

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১২২ বার

চট্টগ্রাম মহানগরীর হালিশহর টোল রোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোজাহিদুল ইসলাম (৩২) নামের এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।সোমবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে টোল রোড এলাকার ওয়াই জংশনে এ দুর্ঘটনা ঘটে। 

মোজাহিদুল ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন।হালিশহর থানার এসআই হারুন রশিদ বলেন, দায়িত্বপালন শেষ করে রাত ১০টার দিকে টোল রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মুজাহিদ। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোজাহিদুল ইসলামসহ দুইজন আহত হন। এ সময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকের কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, রাত ১১টার দিকে গুরুতর আহত সার্জেন্ট মোজাহিদুলকে সার্জেন্ট নাজমুল হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসেন। এসময় আহত সার্জেন্ট মোজাহিদুলকে নিউরো সার্জারি ওয়ার্ডে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories