বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

নারায়ণগঞ্জে মহাসড়ক দখল করে গড়ে উঠেছে হাট-বাজার, বেড়েছে যানযট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬৩ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ফ্লাইওভার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে গড়ে উঠেছে হাট বাজার। এদিকে মহাসড়কে দোকান বসানোর কারনে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানযট বাড়ছে মানুষের ভোগান্তি । মহাসড়কে বেড়েছে ছোট বড় দুর্ঘটনার। এসব ব্যবসায়ীদের দাবী স্থানীয় পুলিশ ও প্রভাবশালীদের মেনেজ করেই মহাসড়কে দোকান পাট বসিয়ে ব্যবসা করছেন এসব ব্যবসায়ীরা।

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, জেলার রুপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়ার ফ্লাইওভার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে মানুষ ও গাড়ি চলাচলের রাস্তা বন্ধ করে সড়কের দুই পাশ জুরে গড়ে উঠেছে প্রায় এক হাজার দোকান পাট। এতে বাড়ছে মানুষের ভোগান্তি, রাস্তায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানযট, দিনে দিনে সড়কে বাড়ছে দুর্ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জন ব্যবসায়ীরা জানালেন স্থানীয় পুলিশ এবং প্রভাবশালী মহলকে মেনেজ করে সড়কে দোকান বসিয়ে ব্যবসা করছেন তারা।
এসব স্থানে দোকান বসাতে গেলে একালিন দোকান প্রতি তিন থেকে দশ হাজার টাকা দিয়ে দোকানের পজিশন নিতে হয় আর দৈনিক দোকান প্রতি ১শত থেকে দুইশত টাকা করে চাঁদা দিতে হয়। এদের টাকা না দিলে ব্যবসা করতে দেয় না তারা।

বিভিন্ন বাস ও ট্রাকের চালকদের সাথে কথা বলে যানাযায়, মহাসড়কে দোকান বসানোর রাস্তায় প্রায়ই সময় যানযট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার শিকার হন। কয়েক জন স্কুল শিক্ষার্থী, পথচারীদের সাথে হলে তারা জানান, মানুষের চলাচলের বন্ধ করে দোকান বসানোর কারনে বাধ্য হয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করলে দুর্ঘটনার শিকার হতে হয়।

মহাসড়ক দখল করে হাট বাজার উঠার বিষয়ে ভূলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি জানান এটা হাইওয়ে পুলিশের কাজ তারপরও বেশকিছু ভ্যানকে মামলা দিয়েছি।

এইদিকে হাইওয়ে পুলিশের ভুলতা ক্যাম্প ইনচার্জ মো.ওমর ফারুক এর সাথে মোটু ফোনে যোগাযোগ করে মহাসড়ক দখল করে হাট বাজার বসানোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জনবল কম থাকায় নিয়মিত কাজ করতে পারছেন না। এবং আমরা পরিদর্শনে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। টাকা তুলার বিষয়ে পুলিশের লোক জরিত না, যদি আমাদের কোনো লোক জরিত প্রমান পায়লে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories