রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

একই গ্রুপে খেলবে বাংলাদেশ-আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫৫ বার

একই গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ ও আর্জেন্টিনা। বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টে দুই গ্রুপ থেকে ১২ দল অংশ নেবে। বাংলাদেশ ও আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। ওই গ্রুপের বাকি চার দল হচ্ছে- ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড।রোববার (১২ মার্চ) সকালে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যালয়ে টুর্নামেন্টের গ্রুপিং নির্ধারিত হয়। পরে ৬টি করে দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ করে দেওয়া হয়। প্রতি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, তৃতীয় আসরেও শিরোপাতেই নজর থাকবে বাংলাদেশের। এর আগে, বঙ্গবন্ধু কাপ কাবাডির গত দুই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। হাবিবুর রহমান বলেন, ‘আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। গত আসরের মতো এই আসরেও আমাদের লক্ষ্য শিরোপা জয়।’গত দুই আসরের চেয়ে তৃতীয় আসর আরও  শক্তিশালী হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক।  তিনি বলেন, ‘ইরান, ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো দলকে আনার চেষ্টা করেছি; কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় তা সম্ভব হয়নি। এশিয়ান গেমসের আগে আমাদের দলকে বাইরে পাঠিয়ে অনুশীলনের ব্যবস্থা করা হবে। ’

গ্রুপ এ : আর্জেন্টিনা, বাংলাদেশ, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড।

গ্রুপ বি : কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories