রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬০ বার

আসন্ন রমজান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কেবিনেট ডিভিশন থেকে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।আজ সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।তিনি জানান, বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজার মনিটরিংয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে রমজানে যাতে করে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়; সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তাই প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবহারও করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories