রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৭৮ শতাংশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫৩ বার

দেশে-বিদেশে অর্থনৈতিক সংকট অব্যাহত থাকায় বর্ধিত মূল্যের কারণে ফেব্রুয়ারিতে বেড়েছে মূল্যস্ফীতি। গত মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা যায়, জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ।রোববার (১২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকপরবর্তী ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় বিবিএসসহ পরিকল্পনা কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত সাত মাস যাবত দেশে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে রয়েছে। গত বছরের ডিসেম্বরের ৮.৭১ শতাংশের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৫৭ শতাংশে দাঁড়ালেও ফেব্রুয়ারিতে তা আবারও বেড়েছে। তবে গত বছরের আগস্টে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল, যা ছিল গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।মূল্যস্ফীতি বাড়লেও অর্থনীতি ভালো অবস্থায় আছে বলে জানান প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, বর্তমানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, কমেছে আমদানি ব্যয়। রফতানি আয়ও বেড়েছে। বাজেট ঘাটতিও কমেছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories