সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

সারা দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮৪ বার

আগামী ৭২ ঘন্টার শেষের দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,  পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এবং  আগামীকাল সূর্যোদয় ৬টা ১০ মিনিটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories