বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৬ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (০২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৭ জনের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৫ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন করে। হাসপাতালটিতে গত দুদিনে ৩৯ জনের মৃত্যু হলো।

জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৬৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories