টঙ্গীতে সনাতন সম্প্রদায়ের বৃহৎ সমবায় সংগঠন ‘টঙ্গী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’ এর ১৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর মায়াবন নামে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারন সদস্যদের সামনে সংগঠনের এক বছরের আয় ব্যায়, লভ্যাংশ ও মুলধনের হিসাব উপস্থাপন করা হয়।
টঙ্গী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ভোলা নাথ ধরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র র্প্রাথী এডঃ আজমত উল্লা খান।
সভার কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মন্তোস কুমার গোপ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি উসমান আলী, সাবেক উপদেষ্টা কাজী সেলিম, ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক আব্দুল বাছেদ খান, সদস্য সচিব আজহারুল ইসলাম ব্যাপারী ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান পরিমল কর্মকার, ট্রেজারার অমল রায়, ডিরেক্টর হরি সাধন পোদ্দার, অমল চন্দ্র ঘোষ, খোকন দত্ত, রতন সরকার, গণেশ দে, আনন্দ সরকারসহ সংগঠনের কয়েকশত সদস্য ও অতিথিবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, সদস্যদের মাঝে উপহার বিতরণসহ খাবার বিতরণ করা হয়।
Leave a Reply