যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভান্ডারিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেলে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে ৭ মার্চের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টুঙ্গিপাড়া আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, জেলা পরিষদ সদস্য লীয়াকত তালুকদার, যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু, সাধারন সম্পাদক এহসাম হাওলাদার সহ আরো অনেক।
Leave a Reply