মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

কুমিল্লায় মিডিয়া কাপ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৬৬ বার

কুমিল্লা মিডিয়া ক্রিকেটের ফাইনালে উঠেছে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি।
শনিবার (৪ মার্চ) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্ণামেন্টটির উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আফজাল হোসেন।

কুমিল্লার সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক পূর্বাশার সিনিয়র প্রতিবেদক সহিদ উল্লাহ, ভোরের কাগজের প্রতিনিধি এম ফিরোজ মিয়া ও দেশরূপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির। এ সময় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা মুন্সি, জার্নালিস্ট ফোরামের সভাপতি সাদিক মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফ উদ্দিন রণীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নক আউট পর্বের প্রথম ম্যাচে ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন প্রথমে ব্যাট করে নেমে ১৫৯ রান করে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে ফটো সাংবাদিক ফোরাম ব্যাট করে ১৫৯ রান টপকে জয় তুলে নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কুমিল্লার মোস্তাফিজ।
দিনের অপর ম্যাচে প্রথমে ব্যাট করে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ১৯২ রান করেন। পরে কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ১৮২ রান করেন। আগামীকাল ফাইনালে রিপোর্টার্স ইউনিটি ফটো সাংবাদিক ফোরামের মুখোমুখি হবে।
খেলার উদ্বোধন শেষে কুমিল্লার সংবাদকর্মীদের সন্তানদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ঘুরে দেখেন অতিথিরা।
কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে এই টুর্ণামেন্টটির আয়োজন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories