মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ-২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫০ বার

রাজধানীর গুলশান ২ নম্বরের একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই শাহিন রায়হান।

দগ্ধরা হলেন- গোপাল মল্লিক (২৬) ও মিজানুর রহমান (১৮)। এসআই শাহিন রায়হান জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তার অবস্থা খুবই শংকটাপন্ন। তবে মিজানুরের শরীরে সামান্য দগ্ধ হয়েছে।গোপাল মল্লিকের বাবা দ্বিজেন্দ্র মল্লিক জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগর উপজেলায়। গোপাল গুলশানে একটি কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে গুলশানে বসবাস করতেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories