সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উত্তেজনা

পটুয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১২২ বার

পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। বিএনপির কোন প্রার্থী না থাকলেও আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। সমর্থকদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। বৃহস্পতিবার বিকেল ৫টায় মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়ার আদর্শ গ্রামে নৌকা ও হাতপাখা মার্কার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তখন প্রশাসনের তৎপরতায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মেজবাহ উদ্দিন খাঁন দুলাল অভিযোগ করেন, শান্তিপূর্নভাবে আমাদের উঠান বৈঠক চলছিল। এসময় নৌকার সমর্থকরা আমাদের উঠান বৈঠক বানচাল করার চেষ্টা করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, শান্তিপূর্ণভাবে ১৬ মার্চ উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ধরনের অভিযোগ পেলেই সাথে সাথে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, মিঠাগঞ্জ, বালিয়াতলী ও ডালবুগঞ্জ ইউনিয়নে আগামী ১৬ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি প্রতিক বরাদ্ধের পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories