একে একে সাজঘরের পথ ধরছেন বাংলাদেশের ব্যাটাররা। ইংলিশ পেসার স্যাম কারানকে খেলার কোনো উপায়ই যেন খুঁজে পাচ্ছেন না তারা। ২ ওভার পার হতেই ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে তামিম ইকবালের দল।লক্ষ্য ৩২৭ রানের। বাংলাদেশের দরকার ছিল দারুণ শুরু। কিন্তু হলো তার উল্টোটা। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরলেন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত।
স্যাম কারানের ওভারের চতুর্থ বলে লিটন (১ বলে ০) ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন। এর পরের বলে শান্তও মারেন গোল্ডেন ডাক (১ বলে ০), উইকেটরক্ষক জস বাটলারকে দেন ক্যাচ।অভিজ্ঞ মুশফিকুর রহিম হাল ধরবেন কি, ৫ বলে ৪ করে স্যাম কারানকে তৃতীয় উইকেট উপহার দেন, তিনিও উইকেটরক্ষক বাটলারের ক্যাচ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪ রান। তামিম ইকবাল ৯ আর সাকিব আল হাসান ১ রানে অপরাজিত আছেন।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জেসন রয়ের সেঞ্চুরি আর জস বাটলারের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩২৬ রান করে ইংল্যান্ড।
Leave a Reply