জেসন রয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেছিল বাংলাদেশ। বোলিংয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার পাল্লিয়াগুরুগে আউট দেননি। রিভিউ নেয় স্বাগতিকরা। বল স্টাম্পে আঘাত করতো, কিন্তু অফস্টাম্পের বাইরে পা থাকায় আম্পায়ার্স কলে টিকে যান জেসন। তার ব্যাটে ভর করে এগোচ্ছে ইংল্যান্ড। সঙ্গী মালান চেষ্টা করছেন ক্রিজে থিতু হওয়ার। ইংল্যান্ড শিবিরে তাইজুলের ধাক্কা
জেমস ভিঞ্চকে ফিরিয়ে বাংলাদেশকে তৃতীয় উইকেটের স্বাদ দিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের ছোবল দেওয়া ডেলিভারীতে ব্যাট সরাতে পারেননি ভিঞ্চ। উইকেটের পেছনে মুশফিক শার্প ক্যাচ নেন। ১৬ বলে ৫ রানের বেশি করতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যান। উইকেটে নতুন ব্যাটসম্যান জস বাটলার।
মালানকে ফেরালেন মিরাজ
সল্টের উইকেট হারানোর পর মালানকে নিয়ে প্রতিরোধ গড়েন রয়। উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। ১৫তম ওভারে মিরাজকে আনেন তামিম। তৃতীয় বলেই প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মালানকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান। ফুল লেন্থের বল মালানের ব্যাট ফাঁকি দিয়ে লাগে প্যাডে। জোরালো আবেদনের শুরুতে সাড়া দেন আম্পায়ার। ১৯ বলে ১১ রান করেন মালান। ভেঙে যায় ৫৩ রানের জুটি।
দুর্দান্ত ক্যাচে সাজঘরে সল্ট
সপ্তম ওভারে এসে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। তাসকিনের বলে স্লিপে ক্যাচ দেন ফিল সল্ট। বল মাটিতে স্পর্শের আগেই তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। সল্ট ৭ রানে ফেরেন সাজঘরে। তাসকিন ১ রান দিয়ে নেন ১ উইকেট। ক্রিজে এলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেবিড মালান।
Leave a Reply