রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মোমেনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৬২ বার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে  ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এবং কোরিয়ান ভাইস মিনিস্টার অব ফরেন অ্যাফেয়ার্স লি ডো-হুনের সঙ্গে বৈঠক করেছেন।দুই দিনের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বৃহস্পতিবার বিকেলে এখানে শেষ হয়েছে। বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর এই বৈঠকে নয়টি বিশেষ আমন্ত্রিত দেশ এবং ১৩টি আন্তর্জাতিক সংস্থাসহ ৪০টির বেশি প্রতিনিধিদল অংশ নেয়।

বৈঠকের সময়, তারা দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও গভীরতর করার উপায় এবং চলমান ভূ-রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীদের একটি গ্রুপের সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এতে যোগ দেন।এ ছাড়া তিনি মিসর, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কিয়ে, যুক্তরাজ্য, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার সমকক্ষদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদল সূত্রে আজ সন্ধ্যায় এখানে এ কথা জানা যায়।সন্ধ্যায়, ড. মোমেন রাইসিনা ডায়ালগের ৮ তম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন, ভূরাজনীতি এবং ভূ-কৌশলের উপর ভারতের প্রধান এ সম্মেলন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন।সংলাপের উদ্বোধনের পর, বিশিষ্ট অতিথিদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজেও যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।জি-২০ বিদেশমন্ত্রীদের বৈঠকে মোমেন দুটি পৃথক অধিবেশনে বক্তব্য দেন। সকালে জি২০-সমম্মেলনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্র (আরবিসিসি) প্রাঙ্গণে ড. মোমেনকে স্বাগত জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন নয়াদিল্লিতে রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories