রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার

টুঙ্গিপাড়া সফর করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস ভার্মা।আজ শুক্রবার (৩ মার্চ) সকালে এ সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। শ্রদ্ধা জানাতে হাইকমিশনার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক  অর্পণ করেন।

সমাধিসৌধে লিখিত মন্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ ও ভারত-বাংলাদেশ অংশীদারত্বের উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।লিখিত মন্তব্যে তিনি বলেন, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তার গৌরবময় পরম্পরা ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি আলোর দিশা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় অবিচল অংশীদারির চালিকাশক্তি হিসেবে কাজ করে।এ সময় প্রণয় ভার্মা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতিসমৃদ্ধ জাদুঘরটিও পরিদর্শন করেন। এই জাদুঘর বঙ্গবন্ধুর জীবন ও গৌরবময় পরম্পরা এবং বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতির জন্য তাঁর অনন্য ত্যাগের মহিমা তুলে ধরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories