সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

আবারো দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৬৫ বার

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, শুক্রবার (৩ মার্চ) ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। ২২১ স্কোর নিয়ে আজ সকালে আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠেছে ঢাকা। ২০০-এর বেশি স্কোর নিয়ে আজ একই শ্রেণিতে রয়েছে ভারতের মুম্বাই এবং ভিয়েতনামের হ্যানয়।সকাল ৯টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াংমাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, ভারতের কলকাতা, চীনের উহান ও চেংডু, বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো এবং নেপালের কাঠমান্ডু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)। তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories