শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাতির হাতুড়ি পেটায় প্রাণ গেল দাদির

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার

ঝিনাইদহে নাতি মান্নানের (৩৫) হাতুড়ি পেটায়  দাদি রুশিয়া বেগম (৮৫) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে হরিণাকুন্ড উপজলার বলরামপুর গ্রামের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, চুয়াডাঙ্গা জেলার শীমনগর গ্রামের গনী বাবার মাজারে মুরিদ হওয়ার পর থেকে নাতি মান্নানের কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। 

আবার ঠিকও হয়ে যায়। এক বছর যাবত তার মানসিক সমস্যার জন্য চিকিৎসা চলছে। প্রায়ই তিনি প্রতিবেশী ও পরিবারের লোকের উপরে আক্রমণাত্মক হয়ে ওঠে। 

গতরাতে তার আক্রমণ থেকে বাঁচবার জন্য পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বৃদ্ধা দাদি পালাতে পারেনি। নাতি মান্নান হাতুড়ি দিয়ে রুশিয়া বেগমকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীনতার কারণে মান্নান এ ঘটনা ঘটিয়েছে এমনটি এখনই বলা যাচ্ছে না। তাকে আটক করা হয়েছে। তিনি বলরামপুর গ্রামের মনিরুদ্দীনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories