বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

গাজীপুরের পূবাইলে ৫০ কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ বার

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মিরের বাজারে ৫০ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। ওই সময় অন্য এক মাদক কারবারি পালিয়ে যায় বলে জানা গেছে। তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি মানিক মিয়া(৩৫) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাপতার হাওর গ্রামের সাদেকুর রহমানের ছেলে। পলায়নকৃত আসামির পরিচয় জানা যায়নি।সোমবার ভোর ৩টা ৪৫মিনিট ঘটিকার  দিকে  পূবাইল থানার মিরের বাজার এলাকায় পুলিশের নৈশ টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এস আই শিবলু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ৫০ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। অন্য একজন দৌড়ে পালিয়ে যায়।ওই সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার টয়োটা করোলা (ঢাকা মেট্রো গ-১৪-২৩৮২) ও নগদ ৫৫০টাকা জব্দ করা হয়।  পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories