কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ এহসাম হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রসাশক ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ।এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ লিয়াকত আলী তালুকদার,কৃষক লীগ সাধারন সম্পাদক সহিদ জোমাদ্দার,যুবলীগ সহ সভাপতি লিটন প্যাশকার,স্বেচ্ছা সবক লীগের উপজেলা সাধারন সম্পাদক ওয়াহিদ মান্নান উজ্জল হাওলাদার,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিচান সিকদার।
এসময় উপজেলা আওয়ামীলী,পৌর আওয়ামীলীগ,উপজেলা যুবলীগ,পৌর যুবলীগ,উপজেলা স্বেচ্ছা সেবক লীগ,পৌর স্বেচ্ছা সেবক লীগ,উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ।
সমাবেশ শেষে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক সমুহে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply