রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

আল নাসেরের হয়ে ফের রোনালদোর হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ বার

সৌদি প্রো লিগে আবারও হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এনিয়ে আল নাসরের সবশেষ নয় গোলে সরাসরি অবদান রাখলেন সিআরসেভেন। সৌদি আরবের ক্লাবটির হয়ে লিগে ৫ ম্যাচে করলেন ৮ গোল।শনিবার সিআর সেভেনের যাদুতে ডাম্যাকোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আল নাসের। সবগুলো গোলই আসে পর্তুগিজ তারকার পা থেকে।

সবশেষ তিন ম্যাচে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। আল ওয়েহদার বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে সবকটি গোল করেন রোনালদো। পরের ম্যাচে আল তাওনের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে অবদান রাখে দুটি গোলে।প্রিন্স আব্দুল আজিজ স্টেডিয়ামে ১৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল পান রোনালদো। পাঁচ মিনিট পরে নিজের জোড়া পূর্ণ করেন পর্তগিজ সুপারইস্টার। আক্রমণের ধারা ধরে রেখে বিরতির এক মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। দ্বিতীয়ার্ধে খেলার ধার কমে আসে আল নাসরের। ঘরের মাঠে ডাম্যাকো বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ১৮ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে প্রো-লিগের শীর্ষে আছে রোনালদোর আল নাসের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories