রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০ বার

তুরস্ক-সিরিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।
আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির উত্তরে হালমাহেরায় এ কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২ ছিল। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় ছিল ভূমিকম্পটির কেন্দ্র।  

এক প্রতিবেদনে সিজিটিএন দাবি করেছে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৬.৮।  ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেটি জানার চেষ্টা করছে।ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রায়ই অঞ্চলটিতে ভূমিকম্প হয়ে থাকে।  বৃহম্পতিবার তাজিকিস্তানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া কেঁপে ওঠে। এতে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। আরও লাখ লাখ মানুষ আহত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories