বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

নেটওয়ার্কে ফিরছে গ্রামীণফোন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬ বার

দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ করে উধাও হয়ে যায় আজ বৃহস্পতিবার। এদিন বেলা সাড়ে ১১টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া যায়।পরবর্তীকালে গ্রামীণফোন জানায়, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

সেবা বিচ্ছিন্ন হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ২টার দিক থেকে নেটওয়ার্ক ফিরতে শুরু করেছে মোবাইল ফোন অপারেটরটির। ২টার পর থেকে গ্রাহকরা কল করতে পারছেন, ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন।এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ঘণ্টা দুয়েকের মধ্যে নেটওয়ার্ক পুরোপুরি সচল হয়ে যাবে।সেবা বিঘ্নিত হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সাংবাদিকদের বলেছিলেন, গ্রামীণফোনের নেটওয়ার্ক ডাউন সম্পর্কে আমরাও জেনেছি। তবে ঠিক কী সমস্যা হয়েছে জানি না। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।এদিন দুপুরে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার জানান, তিনটি জায়গায় ফাইবার কাটা পড়েছে। এর মধ্যে টাঙ্গাইলে দুটি জায়গায় এবং সিরাজগঞ্জে একটি জায়গায়। রাস্তা সংস্কার কাজের কারণে এমনটা ঘটেছে। এতে উত্তরবঙ্গের গ্রাহকরা বেশি সমস্যায় পড়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories