সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ইবি উপাচার্যের পিএস আইয়ূবকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫ বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের পিএসকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান। জানা যায়, বুধবার রাতে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম পিএস আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, ‘ভিসি স্যার গতরাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই সকালে এসে অব্যাহিতর আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহত দেওয়ার কথা বলেছেন। কোন কারণ জানাননি।’এর আগে পিএস আয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করেছিলন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর ও মারধরও করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

তখন আয়ূবকে পদ থেকে সরানো হয়নি। তবে উপাচার্যের অডিও ফাঁসের ঘটনায় তাকে অব্যাহতি দিয়েছেন উপাচার্য।এ দিকে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম সপরিবারে সকাল আটটায় তাঁর বাংলো ত্যাগ করেছেন বলে জানা গেছে।এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘ভিসি স্যার ঢাকা গেছেন। ৩ মার্চ বা ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories