রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

দুদককে নিয়ে মাইজভান্ডারির ‘মন্তব্যের’ বিষয়ে যা বললেন আদালত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ বার

দুদকের চামড়া ছিঁড়ে ফেলব’ চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে নজরে আনা হলে এ মন্তব্য করেন।

হাইকোর্ট আরও বলেন, আমরা সকলেই অসহিষ্ণু হয়ে পড়ছি। সবাইকে ধৈর্য্য ধরতে হবে। আমরা যে ধরনের সভ্য হওয়া দরকার তা হতে পারিনি।এসময় আদালতকে দুদকের আইনজীবী বলেন, আপনারা তার কাছে ব্যাখা চান। তবে হাইকোর্ট বলেন, যেহেতু মামলা হয়েছে এটা নিয়ে দুদকই কাজ করুক।সাম্প্রতিক সময়ে মাইজভান্ডারির দুই ছেলের বিরুদ্ধে মামলা করে দুদক। তা নিয়ে দুদকের চামড়া ছিঁড়ে ফেলতে চান তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories