শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিয়ের পাত্রী পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার পলায়ণ, ৭দিন পর উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৩৯ বার

গাইবান্ধার পলাশবাড়ি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান গত ২৩ জুন নিখোঁজ হন। এরপর পুলিশ ৩০ জুন রাতে তাকে ঢাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে। 

বৃহস্পতিবার গাইবান্ধা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিয়ের জন্য পরিবারের ঠিক করা পাত্রীকে পছন্দ না হওয়ায় আবু সুফিয়ান আত্মগোপন করেন বলে স্বীকার করেছেন। পরে তাকে তার বাবা মার কাছে হস্তান্তর করেছে পুলিশ।আবু সুফিয়ানের বাবা আবুল কাসেম জানান, গাইবান্ধা শহরের প্রফেসর কলোনির এক মেয়ের সাথে সুফিয়ানের বিয়ের দিন ঠিক করা হয় ২৪ জুন। গত ২৩ জুন বিকাল ৫টায় বিয়ের কেনাকাটার জন্য গোবিন্দগঞ্জ উপজেলায় যান সুফিয়ান। এরপর সন্ধ্যা ৭ টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে পলাশবাড়ি থানায় জিডি করি।

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তৎপরতা শুরু করে। মোবাইল ট্রাকিং করে সুফিয়ানের অবস্থান জানা যায়। পরে ঢাকার আদাবরের একটি বাড়ি থেকে তাকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরিবার থেকে বিয়ের জন্য নির্ধারণ করা পাত্রী পছন্দ না হবার কারণে তিনি বিয়ের মার্কেটিংয়ের কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকা চলে যান। সেখানে আদাবরে বাড়ি ভাড়া নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories