সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে, অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আজ সূর্যোদয় সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা২৭ মিনিটে।
Leave a Reply