রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বৃষ্টির দিনে ঝটপট রাঁধুন সবজি মাসালা খিচুড়ি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৪৪ বার

সংগৃহীত ছবি

ঝরঝর বাদল দিনে খিচুড়ির স্বাদ নিতে ইচ্ছে করে অনেকেরই। খুব সাধারণ উপকরণে করা যায় এই খাবার। আবার বিশেষ উপকরণ ব্যবহার করা যায়। বৃষ্টির দিনে খিচুড়ির স্বাদ যেন অনেগুণ বেড়ে যায়। বাইরে বৃষ্টি, এদিকে আজ অনেকের অফিসও বন্ধ। তাই খাবারে হয়ে যেতে পারে গরম গরম খিচুড়ি। চলুন তিন রকমের মজাদার খিচুড়ির রেসিপি জেনে নিই।

উপকরণ

১. পোলাও চাল ৫০০ গ্রাম

২. সবজি পছন্দমতো ১ কেজি (গাজর, বরবটি, পেঁপে, চিচিঙ্গা, পটল, আলু ইত্যাদি)

৩. আদা-রসুন বাটা ২ টেবিল চামচ

৪. পেঁয়াজ কুচি ১ কাপ

৫. তেল আধা কাপ

৬. ঘি ১ টেবিল চামচ

৭. কাঁচা মরিচ ৮-৯টি

৮. তেজপাতা ২-৩টি

৯. পোস্তদানা-জয়ফল বাটা ১ চা চামচ১০. টকদই আধা কাপ

পদ্ধতি

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা-রসুন ও পোস্তদানা-জয়ফল বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তারপর সামান্য পানি মিশিয়ে মিশ্রণটি কষিয়ে নিন।

মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিন। তারপর ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে দিন। ভালো করে সবজিগুলো মশলার মিশ্রণে ভেজে নিন।

এবার আরেকটি প্যানে ঘি গরম করে তার মধ্যে তেজপাতা ও চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার এর মধ্যে পরিমাণমতো পানি মেপে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করুন মাঝারি আঁচে।

যখন দেখবেন পানি শুকিয়ে আসছে; তখন সবজিগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়ুন। তারপর একটি তাওয়া চুলায় বসিয়ে উপরে খিচুরির পাত্রটি ঢেকে দমে বসিয়ে রাখুন ১০ মিনিট।

নামানোর আগে খিচুড়ির উপরে ঘি ও ধনেপাতা ছড়িয়ে দিন। চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। এরপর পরিবেশন করুন গরম গরম সবজি মাসালা খিচুড়ি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories