বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

টঙ্গীতে মেজর পরিচয়ে বিয়ে করতে গিয়ে আটক-৩

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮০ বার

টঙ্গীতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরিকে বিয়ে করতে যাওয়া এক যুবককে আটক করেছে টঙ্গী পুলিশ। সেই সঙ্গে তাঁকে সহযোগিতা করার অভিযোগে স্থানীয় আরও দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার এ ঘটনা ঘটে।
মেজর পরিচয় দেওয়া ওই প্রতারকের নাম রেজা (৪০)। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার হাটপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।
এ ঘটনায় ভুয়া পরিচয়পত্র ও হ্যান্ডকাফ তৈরি করে সহযোগিতার অভিযোগে টঙ্গীর মাছিমপুর এলাকার আজাদ রহমান রজবের ছেলে শাহরিয়ার আবির (২৪) এবং একই এলাকার মৃত মোসলেমের ছেলে সোহাগকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন জানান, শুক্রবার রাতে মাছিমপুর এলাকায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে করতে আসে রেজা। এ সময় তাঁকে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র (মেজর), একটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি জব্দ করা হয়।’
ওই এসআই আরও বলেন, পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রেজা নকল পরিচয়পত্র ও হ্যান্ডকাপ বানাতে আবির ও সোহাগ নামে দুই যুবকের সহযোগিতার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাঁদের দুজনকেও গ্রেপ্তার করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories