বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

টঙ্গীতে ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে আটক-১

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭ বার

টঙ্গীতে ভেজাল চকলেট ও নাটোরের কাচাগোলাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বেলায়েত হোসেন ২৬, বাগের হাটের মোড়লগঞ্জ থানার পটিখালী গ্রামের আবু তাহের হাওলাদারের ছেলে।
দুপুরে এক সংবাদ সম্মেলনে টঙ্গী পূর্ব থানা ওসি আশরাফুল ইসলাম এ তথ্য জানান। টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ জানান, বেলায়েত টঙ্গী মধ্য আরিচপুরের বাসিন্দা। জনৈক ইউসুফ মিয়ার বাড়িতে ভাড়া থেকে ভেজাল চকলেট ও নাটোরের কাচা গোল্লার ব্যবসা করতেন। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ইসুফ মিয়ার ভাড়া বাড়ির নিচতলায় বেলায়েতের বাসায় অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১২ বস্তা ভেজাল চকলেট যাহার প্রতিটি বস্তার ওজন ২৫ কেজি এবং ২৫ কেজির ১ বস্তা ভেজাল নাটোরের কাচাগোলার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত বেলায়েত জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান দীর্ঘদিন ধরে সাভার এলাকা থেকে এই চকলেট ও কাচা গোলার নিয়ে গিয়ে তিনি মধ্য আরিচপুর এলাকায় বসবাস করে টঙ্গীসহ আশপাসের এলাকায় এসব ভেজাল খাদ্য বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories