সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজধানী ও আশপাশের এলাকার তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬ বার

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে মেঘলা থাকবে। পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories