বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে অভিমন্যুর বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮১ বার

মাত্র ১২ বছর বয়স। আর এই বয়সেই গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্বরেকর্ড করল প্রবাসী ভারতীয় মার্কিন দাবা খেলোয়াড় অভিমন্যু মিশ্র। এতদিন এই রেকর্ড ছিল রাশিয়ার সের্গেই কার্জাকিনের দখলে। সে গ্র্যান্ডমাস্টার হয়েছিল ১২ বছর ৭ মাস বয়সে।

১৯ বছর আগের সেই রেকর্ড ভেঙে অভিমন্যু নয়া নজির গড়ল মাত্র ১২ বছর ৪ মাস ২৫ দিনেই।অভিমন্যুর বাড়ি আমেরিকার নিউ জার্সিতে। হাঙ্গেরিতে এক দাবা প্রতিযোগিতায় বুধবারই তিনটি আইএম নর্ম পূর্ণ করার ফাঁকে ২৫০০ এলো রেটিংও সম্পূর্ণ করেছে সে। আমেরিকারই ১৫ বছরের কিশোর লুকা মেন্ডোজাকে শেষ রাউন্ডে হারিয়ে দেয় সে। আর তারপরই তার মাথায় ওঠে নতুন শিরোপা। বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার।২০০২ সালের ১২ আগস্ট আগের নজিরটি গড়েছিলেন সের্গেই কার্জাকিন। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে অভিমন্যুর জন্ম। দীর্ঘদিন ধরেই হাঙ্গেরির বুদাপেস্টে পড়ে থেকে ল‌াগাতার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে অভিমন্যু। খেলার পাশাপাশি অত্যাধুনিক প্রশিক্ষণ নিয়ে তৈরি করেছে নিজেকে। পাশাপাশি পড়াশোনার চাপও ছিল। সব চ্যালেঞ্জ সাম‌লে অবশেষে গড়ল বিশ্বরেকর্ড। এর আগে ভারতের আর প্রজ্ঞানন্দের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম আন্তর্জাতিক মাস্টার হয়েছিল অভিমন্যু। ২০১৯ সালে সেই রেকর্ড গড়ার সময় তার বয়স ছিল‌ ১০ বছর ৯ মাস ২০ দিন।সের্গেই কার্জাকিন তাঁর রেকর্ড ভাঙার জন্য অভিমন্যুকে অভিনন্দন জানিয়েছেন। রেকর্ড যে একদিন ভাঙতই, তা জানতেন বলেই জানাচ্ছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories