সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

অভাবের তাড়নায় সন্তান বিক্রি ॥ পুলিশ কর্তৃক উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ বার

সংসারে অভাবের তাড়নায় হোসেন নামে ১মাস ১৭ দিন বয়সী এক নবজাতক বাচ্চাকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে অসহায় মা ও বাবা। নাড়িছেঁড়া ধনকে বিক্রি করে কান্নায় ভেঙ্গে পড়ে মা। পরে এলাকাবাসি মানবিক দিক চিন্তা করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে জানালে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঢাকা জেলার দোহার থানা এলাকার নারিশা গ্রাম থেকে হোসেনকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিন জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুব উজ-জামান।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাত জানায়, টঙ্গী পূর্ব আরিচপুর আইনুদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া লিমা হনুফা ও মাসুম দম্পতি গত বুধবার অভাবের তাড়নায় তাদের শিশু সন্তান হোসেনকে ৩০ হাজার টাকা বিনিময়ে ঢাকার দোহার এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয়। খবর পেয়ে পুলিশ উভয়পক্ষের সাথে আলোচনা করে শিশু হোসেনকে উদ্ধার করে। পরে সন্তানকে লালন পালন করার সুবিধার্থে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম শিশু হোসেনের বাবাকে টঙ্গীর এ টি হক গ্রুপের একটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা বেতনে চাকুরীর ব্যবস্থা করে দেন। পরে শিশু বাচ্চাটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন পুলিশ।
শিশু বাচ্চার মা লিমা হনুফা বলেন, অভাবের তাড়নায় ও দেনা পরিশোধ করার জন্য পরিবারে সকলের চাপের মুখে পরে সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। টঙ্গী পূর্ব থানার পুলিশের সহযোগিতায় আমার বাচ্চা ফিরে পেয়ে বুকটা ভরে গেছে। সেই সাথে আমার স্বামীর চাকরীর ব্যবস্থা করে দিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories