বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে টঙ্গীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিলগেট এলাকায় অলম্পিয়া হাই স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় ১ হাজার গরীর অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা: তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এতে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জিএমপি’র সভানেত্রী শারমিন আক্তার। সঞ্চালনা করেন সিরাজুম মনিরা হাফিজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসালাম, অপরাধ দক্ষিণের উপ পুলিশ কমিশনার মাহবুব উজ জামান, পুনাকের সমাজকল্যান সম্পাদক তৌহিদা নুপুর, নিউ অলিম্পিয়া মিলের পরিচালক ও স্কুল কমিটির সদস্য হাসানুজ্জামান মল্লিক, টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম, পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply