রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৩৯ বার

প্রশাসনের ব্যাপক তৎপরতায় ময়মনসিংহে পালিত হচ্ছে কঠোর লকডাউন।সরকার ঘোষিত সাত দিনের বিধি নিষেধের প্রথম দিনেই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে নগরীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল নজীরবিহীন।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ানের টহল ছিলো চোখে পরার মতো। নগরীতে খুবই অল্প সংখ্যক রিকশা ছাড়া তেমন কোন যান চলাচল করেনি। দোকান মার্কেট শপিং মলসহ সকল বিপণী বিতান বন্ধ থাকায় পুরো নগরী ছিলো একদম ফাঁকা।বিশেষ কারণ ছাড়া সাধারণ মানুষ বাইরে বের হলে তাদের প্রশাসনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। কারণ দর্শাতে না পারলে জরিমানা করাসহ তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহ নগরীতে ১৩ টি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুরো জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ১০টি টিম, বিজিবি’র ৮টি টিম, র‌্যাব-পুলিশের ১৮টি টিম মাঠে কাজ করছে। লকডাউন বাস্তবায়নে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।  
অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে বলে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন নিশ্চিত করেছেন। হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ২২২ জন এবং আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন।সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৩ টি নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ১১ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories