বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

গাজীপুরে ট্রেনে কাটা দুই পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৫৬ বার

গাজীপুর মহানগরের পূবাইলের বসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাইম সোয়েটার লিমিটেডের এডমিন মাহবুবর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।
মিলন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে এবং ঝর্ণা আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে। তারা দুজনই পূবাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে বসুগাঁও এলাকায় তারা রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories