রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ধলেশ্বরীতে দুই লাইটার জাহাজে ডাকাতি

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১০০ বার

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ক্রুদের জিম্মি করে দুটি লাইটার জাহাজে নৌ-ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে এ নৌ-ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় এক জাহাজের মাস্টারকে মারধর ও দুটি জাহাজ থেকে ৪০টি মোবাইল ফোনসহ অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল।এ ঘটনার পর তারা মুন্সিগঞ্জ সদর থানায় গেলে সীমানা নিয়ে জটিলতা থাকায় তাদেরকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।জাহাজ ক্রুদের বরাত দিয়ে মুক্তারপুর নৌপুলিশ জানায়, মধ্যরাতে একটি স্পিডবোট দিয়ে ১৮/২০ জনের ডাকাত দল মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে নোঙর করা দুটি জাহাজে আগ্নেয় ও দেশীয় অস্ত্র নিয় হামলা চালায়। এমভি ইয়াসিন আরাফাত-২ নামের জাহাজের মাস্টারকে মারধর করে জাহাজে থাকা ৪০ হাজার টাকা ও ক্রুদের ১৯টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।পরে অপর আরেকটি জাহাজ এমভি সেভেন সার্কেল-৩০ এ হামলা চালিয়ে ১৪ জন ক্রুকে জিমি করে ২১টি মোবাইল ফোন ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ফোন নিয়ে যাওয়ায় তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করতে না পারায় ডাকাতদল পালিয়ে গেছে।

এ বিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক আল-আমিন জানান, ডাকাতির খবর পেয়ে ডাকাতদের ধরতে রাতে নদীতে অভিযান চালানো হয়। তবে তারা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি। ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করতে এসেছিল। তবে সীমানা নিয়ে জটিলতা থাকায় তাদেরকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories