রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মগবাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে-১১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮৩ বার

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় রাসেল (২০) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর সোয়া ২টার সময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় রাসেলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।রাসেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরুয়াল গ্রামে। তার বাবার নাম জসীমউদ্দীন। রাসেল বেঙ্গল মিট এর সেলসম্যান ছিলেন। সপরিবারে তিনি শান্তিনগর এলাকায় থাকতেন।গত ২৭ জুন সন্ধ‌্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই দিনই ৭ নিহত হন।  ২৯ জুন ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা যান। এখনও হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি আছেন। ওই বিস্ফোরণে রাস্তায় চলাচলকারী তিনটি যাত্রীবাহী বাস, আশপাশের আরও ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories